• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রবিবার (১১ অক্টোবর) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে ৪৭ ও ৬০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই মহাতারকা। ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মেসি মাঠে নেমেছেন চার দিন আগে। বুয়েনস এইরেসের ম্যাচটিতে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। এবার ক্লাব ফুটবলে ফিরে জোড়া গোল করে মেসি নিজের ছন্দেরই জানান দিলেন।
মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। এবারের লিগে এটি তাঁর ২৩তম গোল।
শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। তাতে দলটি জয়ের ধারাতেও ফিরেছে। এই ম্যাচের আগের ১১ লিগ ম্যাচে মায়ামির জয় ছিল মাত্র একটি। ডিসি ইউনাইটেডকে হারানোর পর পর ১৩ জয়, ৫ হার ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category