• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : নকআউট পর্বে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে করা তার বিতর্কিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। বরং কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের কাছেই ভেস্তে গেছে তার দাবি।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই ঘিরে বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের বাস্তবতায় দেখা যায় ভিন্ন চিত্র। আকাশি-নীলদের বিপক্ষে কেপ ভার্দে দারুণ লড়াই করলেও জিততে পারেনি।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচে ১-১ সমতা ছিল। অতিরিক্ত সময়েও দুই দল একে অপরকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষের এক আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ফলের মধ্য দিয়েই তান্ত্রিকের সেই ভবিষ্যদ্বাণী কার্যত ভুল প্রমাণিত হয়। এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ছিলেন কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঠবে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। যদিও পর্তুগাল এখনো টুর্নামেন্টে টিকে আছে। তবে সামনে আরও কঠিন পরীক্ষার অপেক্ষায় রয়েছে দলটি। তিনি আরও দাবি করেছিলেন, ইংল্যান্ড ও ঘানার ম্যাচে হ্যারি কেইন তার ‘কালো জাদুর প্রভাবে’ গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই জাদু তুলে নেওয়ার কথা জানান, যেখানে পরবর্তীতে কেইন গোল করেন।
এসব ঘটনার কারণে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরেও বোনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। ম্যাচের শুরুতে কেপ ভার্দের লড়াই কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি করলেও শেষ মুহূর্তে আর্জেন্টিনার দৃঢ়তায় ম্যাচের ফল নির্ধারিত হয়। ফলে মেসিদের জয়ে ভেস্তে যায় ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী।
অন্যদিকে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও একই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আর্জেন্টিনা হেরে যাবে। তবে তার সেই অনুমানও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category