• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে অনুশীলনে মেসি

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে শেষবারের মতো জাতীয় দলের অনুশীলনে নামলেন লিওনেল মেসি। বুধবার বাংলাদেশ সময় ভোরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা।
আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি শেষ ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন দুই দিন আগে। ছিলেন নিজের শহর রোজারিওতে। এরপর রবিবার বুয়েনস এইরেসে ফিরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফূটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন মাঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির জাতীয় দলে যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে ‘সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক’। সঙ্গে লেখা হয় ‘ভরপুর রোমাঞ্চ’। পোস্টটি প্রকাশের পরপরই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির বল পায়ে অনুশীলনের ছবিও প্রকাশ করে এএফএ।
এবারের ফিফা উইন্ডোয় প্রথমে বলিভিয়ার বিপক্ষে, এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে মেসিকে ছাড়াই খেলেছে আর্জেন্টিনা। বেনিন ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আবার জাতীয় দলে ফিরছেন মেসি, আর এই ফেরা শেষবারের জন্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়, বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে একটি বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। আকাশি-সাদা জার্সির মাঝখানে জাতীয় পতাকার সূর্যের প্রতীক, আর মেসির নাম ও নম্বর লেখা সোনালি রঙে। ম্যাচ শেষে জার্সিটি তাঁর ব্যক্তিগত জাদুঘরে রাখার কথা রয়েছে।
বেনিন ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপরই অপেক্ষা সেই মুহূর্তের—আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category