• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

আল নাসরকে ৪-০ গোলে হারালেঅ আল আইন, প্রথম অভিজ্ঞতা রোনালদোর

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আল নাসরের শুরুর একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অধিনায়ক তার দলকে বাঁচাতে কোনো ভূমিকা রাখতে পারলেন না। বরং দুঃস্বপ্নের একটি রাত দেখলেন। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল নাসর তাদের প্রথম ম্যাচ ৪-০ গোলে হেরেছে। আল আইন তাদেরকে গোলবন্যায় ভাসিয়েছে।
২৫তম মিনিটে হুসাইন রাহিমি গোলমুখ খোলেন। আল নাসর জবাব দিতে ব্যর্থ হয়। রাহিমি আবার ৬৩তম মিনিটে জাল কাঁপান। তারপর আল নাসরের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। সুফিয়ান রাহিমি ৭২তম মিনিটে তৃতীয় গোল করেন। জর্জিওস গিয়াকুমাকিস আমিরাত দলের পক্ষে চতুর্থ গোল করেন।
সৌদি আরবে এসে এমন দুর্বিষহ অবস্থায় কখনও পড়েননি রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর এটাই তার দলের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে লিগে আল হিলালের কাছে ৩-০ ও একই প্রতিপক্ষের কাছে ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে ৪-১ গোলে হেরেছিল তার দল।
এবার রোনালদোর সময়ে আল নাসর তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার দেখল আল আইনের কাছে। তবে এটাই রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বড় হার নয়। গোল পার্থক্যে এর আগে ২০২১ সালের অক্টোবরে লিভারপুলের কাছে ম্যানইউতে ৫-০ গোলে এবং ২০১০ সালের নভেম্বরে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদে ৫-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার। ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানইউর ৪-০ গোলে হারের পর এই প্রথমবার এত বড় ব্যবধানে পরাজয়ের শিকার রোনালদো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category