• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা ঝুঁকি নেবে তারা নিজেরা ঝুঁকিতে পড়বে-র‌্যাব

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে এমনটাই বলেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নাঈমুল হাসান। রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতার সংক্রান্ত তথ্য জানিয়ে নাঈমুল হাসান বলেন, গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ অ্যাসল্ট মামলার আসামি ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান ‘কিশোর গ্যাং’ লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী সোহেল ওরফে ‘মাওরা’ সোহেলকে (২৮) গ্রেফতার করা হয়। ‘মাওরা’ সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, ‘মাওরা গ্রুপ’র প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, একইদিন মধ্যরাতে র‌্যাব-২ আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা থেকে অন্য দুই ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) দুটি সামুরাই এবং একটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে।
‘মাওরা’ সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং দুটি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি করে মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটি কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি মেসেজ দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যে কোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category