• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইংল্যান্ডের কাছে ৭ গোলে হারের পর মদরিচ বললেন, এই প্রথমবার লজ্জা লাগছে

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: একটা দলের ইতিহাসে কিছু হার শুধু পরাজয় হয়ে থাকে না। হয়ে ওঠে দুঃসহ স্মৃতি। ক্রোয়েশিয়ার জন্য শনিবার রাতটা তেমনই। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে নিজেদের স্বাধীনতার পর সবচেয়ে বড় হারের লজ্জার রেকর্ড গড়েছে তারা। ম্যাচ শেষে লুকা মদরিচের ভালো লাগার কথা নয়। সেটা স্পষ্ট হলো ৪১ বছর বয়সী কিংবদন্তির কথায়।
নেশনস লিগের এ ম্যাচে ক্রোয়াটদের জালে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেন। অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও মরগান রজার্স একটি করে গোল করে ব্যবধান আরও বাড়ান।
১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। মাঠে দলের এমন পারফরম্যান্সে হতাশা লুকাতে পারেননি মদরিচ। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দলের হয়ে ২০ বছর ধরে খেলছি। কিন্তু ম্যাচের পর এই প্রথমবার নিজেকে লজ্জিত মনে হলো।’
মদরিচ অবশ্য ইংল্যান্ডের শক্তির কথাও স্বীকার করলেন। তবে এমন হারের কোনো অজুহাত দেখাননি, ‘আপনি হারতে পারেন। আপনার চেয়ে ভালো দলের বিপক্ষে হারতেই পারেন। এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু যেভাবেই হোক, এভাবে হারা এবং বছরের পর বছর ধরে তৈরি করা সুনাম নষ্ট করা মেনে নেওয়া যায় না। আমি লজ্জিত।’
ইংল্যান্ডের কাছে এই হার ক্রোয়েশিয়ার জন্য আরও কষ্টের। ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকেই হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সেই টুর্নামেন্ট শেষ করে ক্রোয়েশিয়া। সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যালন ডি’অর জেতেন মদরিচ। চার বছর পর কাতার বিশ্বকাপেও দলকে তৃতীয় হতে বড় ভূমিকা রাখেন।
ইংল্যান্ডের কাছে হারের আগে গত মঙ্গলবার স্পেনের বিপক্ষেও ৪-১ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। সর্বশেষ তিন ম্যাচে ১২ গোল হজম করল বলকান অঞ্চলের দেশটি।
কোচ স্লাভেন বিলিচ দলের এমন পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে বলেন, ‘এই মৌসুমে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সমস্যা ছিল। অবশ্যই ছিল। কিন্তু দায় আমারই। কেন এমন হলো, সেটা আলাদা করে বলার চেষ্টা করে লাভ নেই। পুরো দল সম্মিলিতভাবে খেই হারিয়ে ফেলেছে।’
এ মুহূর্তে ইতিবাচক কিছু বলা কঠিন বলেও স্বীকার করেন বিলিচ, ‘এমন ম্যাচের পর ইতিবাচক কিছু বলা কঠিন। আমরা হতাশ। আমি হতাশ। সবাই দুঃখিত। সমর্থকদের জন্য খারাপ লাগছে। আমাদের জন্য এবং খেলোয়াড়দের জন্যও খারাপ লাগছে। বিশ্বাস করুন, এই মুহূর্তে আমাদের চেয়ে বেশি কষ্ট কেউ পাচ্ছে না। তবে বাস্তবতাকে মেনে নিতেই হবে।’
পরিস্থিতি সামলানোর জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না ক্রোয়েশিয়া। আন্তর্জাতিক বিরতিতে শেষ ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category