• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : উয়েফা নেশনস লিগে রবিবার গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে স্পেন। মাদ্রিদে মেত্রোপলিতানো স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তারা গ্রুপ এ-৩ এর দ্বিতীয় স্থানে নেমে গেছে। এই হারে স্পেনের রেকর্ড টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার মর্যাদা ক্ষুণ্ণ হলো। এই গৌরবময় অধ্যায় শেষ হলেও খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করাননি কোচ লুইস দে লা ফুয়েন্তে।
হাফটাইমের আগে পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে স্পেনকে পেছনে ফেলেন। বিরতির পর এজরি কোনসা ও বেন হোয়াইট এক ঘণ্টার মধ্যে ইংল্যান্ডকে ৩-০ গোলে এগিয়ে দেন। লামিনে ইয়ামালকে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ম্যাচে ফেরে স্পেন। মিকেল ওয়ারজাবাল ১২ গজ দূর থেকে গোল করেন। নিকো উইলিয়ামস ৭৫তম মিনিটে দ্বিতীয় গোল করে ড্রয়ের আশা জাগান। কিন্তু স্বাগতিকরা সমতাসূচক গোল খুঁজে পায়নি।
২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর থেকে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া পর্যন্ত ৯৬৮ দিন অপরাজিত ছিল স্পেন। পেনাল্টি শুট আউট বাদে সব প্রতিযোগিতা মিলে কোনো ইউরোপিয়ান দেশের এটাই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।
শেষ বাঁশি বাজার পর স্কোয়াডের দোষ খুঁজে বেড়াননি দে লা ফুয়েন্তে, ‘খেলোয়াড়দের জন্য আমার গর্ব আর কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কিছু বলার নেই। এখন পর্যন্ত তারা যা করেছে সেটার মূল্য দিতে চাই। আমার পর যারা আসবে, যেই আসুক না কেন তাকে এটার ওপর ভিত্তি করে উন্নতি করতে হবে। আমি এই চমৎকার যাত্রা এবং সামনে যা কিছু আসছে সেটা নিয়ে গর্বিত।’
প্রথম আধঘণ্টায় ইংল্যান্ডের বিপক্ষে স্পেন বুঝতেই পারছিল না কী করবে। দে লা ফুয়েন্তে বললেন, ‘আপনাকে জানতে হবে কীভাবে জিততে হয়, কীভাবে হারতে হয়। প্রথম ৩০ মিনিট ধরে আমরা দিশেহারা ছিলাম। (ইংল্যান্ড) ছিল আমাদের চেয়ে ভালো, তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারপর ঘটনা বদলে গেল, আমরা কিছু সুযোগ পেয়েছিলাম। ৩-০ তে পিছিয়ে থাকার পর আমরা যা করলাম সেটাকে স্বীকৃতি দিতে হবে আমাদের।’
দুই গোল খেয়েও ছয়টি সেভে স্পেনকে সমতা ফেরাতে দেননি গোলকিপার জেমস ট্রাফোর্ড। তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি দিলেন দে লা ফুয়েন্তে, ‘কোনো অজুহাত নেই। তাদের গোলকিপার ছিল দুর্দান্ত। গুরুত্বপূর্ণ সব সেভ করেছে। ৩-০ তে পিছিয়ে পড়া এবং প্রথম আধঘণ্টা একটি খুব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের সত্যিই ক্ষতি করেছে।’
এই জয়ে স্পেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। মার্চে আবার তারা মাঠে নামবে। নতুন শুরুর দৃঢ় প্রত্যয় বিশ্ব জয়ী কোচের কণ্ঠে, ‘মার্চে আবার আমরা নতুন উদ্যম নিয়ে ফিরব। নকআউট রাউন্ড পেরিয়ে আবারও নেশনস লিগের ফাইনালে খেলতে এবং জিততে চাই। জানি, আবারও একই মাত্রার সাফল্য পুনরাবৃত্তি করা কত কঠিন, কিন্তু আমাদের মনোবল, আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও আমাদের উদ্দেশ্য একই থাকতে হবে।’
এই হারে দে লা ফুয়েন্তের উপলব্ধি হয়েছে, তাদের রেকর্ড যাত্রা কতটা মুগ্ধকর ছিল। তিনি বলেন, ‘এটা আমাদের মাটিতে নামিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে আমরা যা অর্জন করেছি সেটা করা কতটা কঠিন। আমি এখনও মনে করি সবাই চায় স্পেনকে হারাতে এবং সেটা ভালো ব্যাপার। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। হয়তো আজ আমরা একটু তিক্ত স্বাদ পেলাম, কারণ আমরা এতে অভ্যস্ত নই। কিন্তু এটা হতে পারে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category