• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বার্সেলোনা জিতেছে ৫-০ গোলে, ইয়ামালের জোড়া গোল- সন্তুষ্ট নন কোচ চোট কাটিয়ে ফিট রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়,কাল মুখোমুখি ইন্টার মিলানের এভাবে বারবার পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান হবে না: মিসবাহ ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরু হবে ফিফা আসিয়ান কাপ ইউএস ওপেনে কন্টেন্ট ক্রিয়েটরদের উপদ্রব, উইম্বলডনের কঠোর পদক্ষেপ পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পেছনে পিসিবির আসল পরিকল্পনা জানালেন শোয়েব আগামী ১৬ সেপ্টেম্বর চার দলের টুর্নামেন্ট হবে চট্টগ্রামে

ইউএস ওপেনে কন্টেন্ট ক্রিয়েটরদের উপদ্রব, উইম্বলডনের কঠোর পদক্ষেপ

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: একদিকে স্টেডিয়ামের পাশ থেকে আসছে গাঁজার তীব্র গন্ধ। বেসামাল হয়ে পড়েছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। তার আগেও কয়েকজন খেলোয়াড় গাঁজার গন্ধ নিয়ে আপত্তি জানান। এবারের ইউএস ওপেনে খেলোয়াড়দের জন্য কতিপয় মাদকসেবীদের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন।
নিউইয়র্কে অনুষ্ঠিত বছরের শেষ গ্র্যান্ড স্লামে অবাঞ্ছিত এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়েছে উইম্বলডন, বিশেষ করে ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপারে তারা কঠোর অবস্থানে যাচ্ছে। অল ইংল্যান্ড ক্লাব তাদের জন্য আলাদা করে কোনো অ্যাক্রেডিটেশন ক্যাটাগরি রাখছে না। প্রেস অ্যাসোসিয়েশন-এর প্রতিবেদন অনুযায়ী, রিং লাইট ও ম্যাচে ব্যাঘাত ঘটাত পারে এমন কিছু সরঞ্জামের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে উইম্বলডন।
এই বছরের ইউএস ওপেনে খেলোয়াড়রা দর্শকদের বিরুদ্ধে পয়েন্ট চলাকালে উজ্জ্বল লাইট ব্যবহার, উচ্চস্বরে কথা বলা এবং ভিডিও ধারণ করার অভিযোগ এনেছেন। অথচ টেনিসে নতুন দর্শক আনার প্রচেষ্টায় নিউ ইয়র্ক গ্র্যান্ড স্লাম কর্তৃপক্ষ সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি ১০০ কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যাক্রেডিটেশন দিয়েছিল। কিন্তু মেজর টেনিস টুর্নামেন্টের শিষ্ঠাচার মেনে না চলায় কন্টেন্ট ক্রিয়েটররা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
নারী টেনিসের অন্যতম বড় তারকা কোকো গউফ জোর দিয়ে বলেছেন, ইনফ্লুয়েন্সারদের আচরণে পরিবর্তন আনা দরকার। তিনি বলেন, ‘খেলায় ভিন্ন ধারার দর্শকগোষ্ঠী আসা দারুণ। ইনফ্লুয়েন্সারদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাদের কারও কারও সঙ্গে আমার কথা হয়েছে এবং অনলাইনেও কয়েকজনকে ফলো করি।’ কিন্তু যারা টেনিস ম্যাচ দেখতে আসছেন, তাদেরও পরিবেশ বোঝা দরকার বললেন গউফ, ‘যে ভেন্যুতেই আসুন, আপনাকে শিষ্ঠাচার মেনে চলতে হবে।’
এদিকে ফ্রান্সের আরেক অভিজ্ঞ খেলোয়াড় আদ্রিয়ান মান্নারিনো দর্শকদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পয়েন্ট চলাকালে দর্শকদের চলাফেরা এবং গাঁজার গন্ধ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি, ‘দর্শকদের পয়েন্ট চলাকালে চলাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। আমি জানি না টেনিসের জন্য এটা ভালো কি না। আর কোর্টেও গাঁজার গন্ধ পাওয়া যাচ্ছে, সবজায়গায় হইচই। সত্যি কথা বলতে এটা অনেকটা চিড়িয়াখানার মতো হয়ে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category