• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

ইউটিউবে প্রকাশের দুই দিনের মধ্যেই ‘সির সির’ ভিউ ৩১ মিলিয়নের বেশি

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘সির সির’। ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের দুই দিনের মধ্যেই গানটির ভিউ ৩১ মিলিয়নের বেশি। গানটি যৌথভাবে তৈরি করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় ও ফরাসি গায়ক ভেজেড্রিম। মিউজিক ভিডিওতে নাচ আর প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে বিশেষ নজর কেড়েছেন কানাডীয় গায়ক ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। ‘সির সির’-এর মাধ্যমে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবকে একসঙ্গে মিশিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি, যা একদিকে যেমন বৈশ্বিক অনুভূতি দেবে, অন্যদিকে দেবে স্বাতন্ত্র্য। আমি চেয়েছিলাম, গানটি শুধু এশিয়া নয়, সবার হোক। সেটিই হয়েছে।’
গানটির কোরিওগ্রাফার রাজিত দেব ইন্ডিয়ান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন, ‘সির সির’-এর শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাংকায়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাজধানী রাবাতের একটি স্টেডিয়ামে দৃশ্যধারণ। দুই ঘণ্টা লেগেছিল যেতে; কিন্তু সেখানে মাঠের ভেতরে দৃশ্যধারণের জন্য সময় পাওয়া গিয়েছিল মাত্র ১৫ মিনিট। নৃত্যশিল্পী, নোরা ফাতেহি, ভেজড্রিম—সবাই জানতেন কী করতে হবে। আমরা মাত্র ১৫ মিনিটে পুরো দৃশ্য ধারণ করি; কিন্তু পর্দায় সেটি অনেক বড় বাজেটের কাজ বলে মনে হচ্ছে। ’
ফিফার সাইটে বলা হয়েছে, ১৮টি গান নিয়ে তৈরি হয়েছে ফিফার অফিশিয়াল অ্যালবাম। এই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড রোলিং স্টোনস, পপ তারকা শাকিরা, রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি এবং আফ্রোবিটস তারকা বার্না বয় ও রেমার মতো বৈশ্বিক মিউজিক আইকনদের গান স্থান পেয়েছে। সেই অফিশিয়াল মিউজিক প্রজেক্টেরই অংশ ‘সির সির’। ফিফা আগেই জানিয়েছিল, গানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সংস্কৃতি ও সংগীতধারার এক বৈশ্বিক সমন্বয় দেখা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category