• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে : ইসি সচিব

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিক হবে। এক্ষেত্রে একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, বাকিগুলো অন্য ধাপে হলো তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একইসঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে। তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি কমিশন নির্ধারণ করবেন। এটি আমি জানি না।
স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, পোস্টার থাকবে না যতটুকু জানি। এছাড়াও কিছু পরিবর্তন এসেছে যেগুলো দেখে বলতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category