• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
পবিত্র মক্কা নগরীর দিকে হুতিরা ড্রোন ছুড়েছে, অভিযোগ সৌদি আরবের মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা আত্মহত্যা বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে যুক্তরাষ্ট্রে খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলল যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ সন্দেহে ধরপাকড়: পাঠানো হচ্ছে ডিটেনশন সেন্টারে দেড় বছরেও কর্মকর্তা-কর্মচারীদের নেয়া সেই বোনাসের টাকা ফেরত আসেনি সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশনে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ সরকারের ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের অবসায়ন প্রস্তাব অনুমোদন রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

ইউরেনিয়াম-বিরল খনিজের বিশাল খনি পেলো সৌদি, মজুত ১১ কোটি টন

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ইউরেনিয়াম এবং বিরল খনিজের বিশাল এক খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, খনিটিতে অন্তত ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজ উপাদানের আকরিক রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনার জাবাল সাইদ এলাকায় এই খনির সন্ধান মিলেছে। সোমবার সৌদি আরবের জ্বালানিসম্পদ মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সালমান এক ঘোষণায় এসব তথ্য জানিয়েছেন।
ঘোষণায় তিনি বলেছেন, জাবাল সায়িদ এলাকায় পরিচালিত অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার ভিত্তিতে প্রাপ্ত এই তথ্যে দেখা গেছে যে, সেখানে প্রচুর পরিমাণে ‘রেয়ার আর্থ এলিমেন্ট’ (বিরল মৃত্তিকা মৌল)-এর পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে।
জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনর্জি অথরিটি (আইএইএ) বরাবর এসব নতুন এই খনি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠানো হয়েছে এবং সেসব তথ্যের ওপর আইএইএ’র ৭০তম অধিবেশনে আলোচনা-পর্যালোচনা হয়েছে বলেও ঘোষণায় উল্লেখ করেছেন প্রিন্স আবদুলাজিজ বিন সালমান।
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেন আবদুলাজিজ বিন সালমান। যদিও সৌদি জ্বালানি সম্পদ মন্ত্রী গতকাল খনির সন্ধান প্রাপ্তির তথ্য ঘোষণা করেছেন, তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগেই সন্ধান পেয়েছিল সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি’ কয়েক দশকব্যাপী ও বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের আইনি ভিত্তি তৈরি করেছে এবং সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করেছে।

সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category