• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সেই নিয়ম শিথিল করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো ফুটবল দলের সদস্যদের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিশেষ বিবেচনায় দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
আফ্রিকায় ইবোলায় মারাত্মক প্রার্দুভাব দেখা দেওয়ায় গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন- এমন অনাবাসিক বা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ষ নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই তিন দেশের মধ্যে একমাত্র কঙ্গোই আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো ফুটবল দলটি বেশ কিছুদিন ধরে ইউরোপে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ফলে তারা এমনিতেও এই ২১ দিনের নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা নয়। তবে দলের কোনো সদস্য যদি গত তিন সপ্তাহের মধ্যে কঙ্গোতে অবস্থান করেও থাকেন, তবেও তাদের জন্য বিশেষ ছাড় দেওয়াহবে।
ফুটবল দল বিশেষ বিবেচনায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও সাধারণ দর্শকদের জন্য এই নিয়ম শিথিল করা হচ্ছে না। স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন, কঙ্গো থেকে আসা সাধারণ ফুটবল সমর্থক বা দর্শকরা এই বিশেষ সুবিধার আওতাায় পড়বেন না; অর্থাৎ, ইবোলা নিষেধাজ্ঞার কারণে তারা এবার মাঠে এসে দলকে সমর্থন জোগাতে পারবেন না। বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category