• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস :কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ছেলেদের একটি সাক্ষাৎকার সম্প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ওই সাক্ষাৎকার সম্প্রচার করা হলে লর্ডসে দুপুরের বিরতির পর খেলা বর্জনের চিন্তাভাবনাও করেছিল পিসিবি।
লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত হয় ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার। সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইক আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে এই সাক্ষাৎকার নেন। এতে গত তিন বছর ধরে কারাবন্দি বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা এবং তার জীবন নিয়ে শঙ্কার কথা জানান।
সাক্ষাৎকারটি সম্প্রচারের পরিকল্পনা জানতে পেরেই নড়েচড়ে বসে পিসিবি। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারটি সম্প্রচার না করতে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করেছিল বোর্ড। পিসিবির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, এটি প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না।
পিসিবির আপত্তির মুখে সাক্ষাৎকারটির সম্প্রচার কিছুটা পেছানো হলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ওই ক্লিপ প্রচার করে স্কাই।
তবে সাক্ষাৎকারটি সম্প্রচার শেষ হওয়ার আগেই স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে মাঠে নামেন পাকিস্তানি খেলোয়াড়েরা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) কাছেও অভিযোগ তোলার কথা ভেবেছিল পিসিবি। তবে পাকিস্তানের নিজস্ব সম্প্রচারমাধ্যম পিটিভি এই সাক্ষাৎকার প্রচার করেনি।
গত কয়েক সপ্তাহ ধরেই কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন ও উদ্বেগ তৈরি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ এবং সুচিকিৎসার দাবিতে সোচ্চার হয়েছেন তার স্বজনেরা।
গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের শেফা হাসপাতালে ভর্তির নির্দেশ দিলেও ইমরানকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাধারণ চেকআপের পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এতে আদালতের আদেশ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরানের পরিবার।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে সুনিল গাভাস্কার, কপিল দেব, মাইক আথারটনসহ বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি চিঠি পাঠিয়ে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। গত ফেব্রুয়ারি মাসেও বিশ্বের বিভিন্ন দেশের ১৪ জন অধিনায়ক আরেকটি চিঠি দিয়েছিলেন, যার কোনো জবাব দেয়নি পাকিস্তান সরকার। তবে কারাবন্দি ইমরান খানের ওপর কোনও ধরনের নির্যাতন বা পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category