• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শেষ পর্যন্ত মাঠে গড়ানো ফ্রান্স–ইরাক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ফরাসিরা। গ্রুপ ‘আই’-এর এই ম্যাচে ইরাককে ৩–০ ব্যবধানে হারিয়েছে ইউরোপের পরাশক্তিরা।
ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সেই ১–০ ব্যবধানেই এগিয়ে ছিল ফরাসিরা। হাফটাইমের পর বজ্রঝড় ও বিদ্যুৎ চমকের কারণে ম্যাচ দীর্ঘ সময় স্থগিত থাকে। পরে বাংলাদেশ সময় ভোর ৬টায় দ্বিতীয়ার্ধ পুনরায় শুরু হয়।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তিনি ফ্রান্সকে ২–০ ব্যবধানে এগিয়ে নেন। এই গোলের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ১৬-এ উন্নীত করেন, যা সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান। এরপর ৬৬ মিনিটে উসমান দেম্বেলে গোল করে ব্যবধান ৩–০ করেন। এই জয়ের মাধ্যমে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফ্রান্স।
এই ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে আরও এক ধাপ এগিয়ে গেছেন ইতিহাসের দিকে। এখন তার সামনে শুধু আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড। মেসির বিশ্বকাপ গোল ১৮টি, ফলে শীর্ষে উঠতে এমবাপ্পের দরকার আর ২টি গোল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category