• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

ইরানি আইনপ্রণেতা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনি ও ইসরায়েলি সেনারা। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা। বুধবার (১৩ মে) কামরান ঘাজানফারি রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেন, “প্রমাণ ও বিভিন্ন ইঙ্গিত দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা সম্ভবত আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে।”
গত ২৮ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০দিন যুদ্ধ চলে। এ সময় ইরানও পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ান। যা এখন পযন্ত চলছে।
যুদ্ধবিরতির মধ্যে দুই দেশ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এতে করে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্ক প্রথম থেকেই রয়ে গেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


আপনার মতামত লিখুন :
More News Of This Category