• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট পিতার সৃজনকর্ম নিয়ে আলোচনা করবেন নুহাশ হুমায়ূন প্রখর রোদ আর গরমে ঘামে স্বস্তি দেবে চার রঙের পোশাক তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে ৫ খাবার সেই কুমির ফেরত চান হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুক্রবার রাত ১১টায় দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আবার পর্যালোচনা করা দরকার: মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ‘চরম বা চূড়ান্ত ধাক্কা’ খাওয়ার পর এখন পশ্চিমা শত্রু দেশগুলো ইরানি সমাজের মধ্যে বিভেদ ও ফাটল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। জার্মান সম্প্রচারকারী সংস্থা ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ লিখিত বার্তায় এ কথা বলেন মোজতবা খামেনি। লিখিত বার্তায় খামেনি বলেন, দুর্বৃত্ত শত্রু দেশগুলো দেশের জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস এবং বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালাচ্ছে।
শত্রুদের এই অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই কুচক্রী উদ্দেশ্য মোকাবেলায় সবাইকে অবিচলতা, দূরদর্শিতা, ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category