• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
গোসাইরহাটে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা সেই স্থানে গ্যাসের উপস্থিতি নেই: বাপেক্স পলাশবাড়ীর কালীবাড়ীহাট চামড়ার বাজারে বিক্রেতা আছে, ক্রেতা নেই ঝিনাইদহে ফজরের নামাজ চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠাকুরগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ সরাইলে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত খুলনায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আরও ৩৩ পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ কুষ্টিয়ায় অপহৃত তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ২ কুড়িগ্রাম সীমান্তে বারবার চেষ্টাতেও পুশ ইনে ব্যর্থ বিএসএফ নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলো পুরোদমে সরগরম

ইসরায়েলের দুই ঘাঁটিতে আঘাত হানার দাবি বিপ্লবী গার্ডের

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রোববার (০৭ জুন) রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। বিপ্লবী গার্ড সোমবার (৮ জুন) এক বিবৃতিতে বলেছে, “কয়েক মিনিট আগে ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।”
বাহিনীটি বলছে, “ইসরায়েল ইরানের তিন অঞ্চলের বেশ কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে এ হামলা চালানো হয়েছে।” এর আগে রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষোপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে করে স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এপ্রিলে এই একই পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category