• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট পিতার সৃজনকর্ম নিয়ে আলোচনা করবেন নুহাশ হুমায়ূন প্রখর রোদ আর গরমে ঘামে স্বস্তি দেবে চার রঙের পোশাক তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে ৫ খাবার সেই কুমির ফেরত চান হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুক্রবার রাত ১১টায় দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আবার পর্যালোচনা করা দরকার: মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানানো হলেও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা গ্রাহকসেবা প্রদান থেকে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (৪ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জানা গেছে, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘সচেতন গ্রাহক ফোরাম’ গত বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতিতে অংশ নেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে কয়েকটি শাখায় গ্রাহকদের নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে আলতাফ হোসাইন বলেন, ‘ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকসেবা বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত রয়েছেন। তবে কোনো শাখায় কী পরিস্থিতি চলছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়।’
আন্দোলনের কারণে গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত এমডি বলেন, ‘কোনো ব্যাংক থেকে যদি এক দিনে সব গ্রাহক তাদের আমানত তুলে নেয়, তাহলে সেই ব্যাংকের কার্যক্রম চালানো সম্ভব হবে না। তবে বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হয় না। বর্তমানে আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিক সময়ের তুলনায় চাপ বেশি থাকলেও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি এমন কিছু হতো, তাহলে তা সবার কাছেই স্পষ্ট হয়ে যেত।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category