• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত অর্থনীতি: ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়। এর আগে গত ঈদুল ফিতরের সময়েও ঈদের দিন ছাড়া প্রতিদিনই সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা ছিল। তবে আমদানি–রপ্তানি হয়েছে খুবই কম। প্রতিবারই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category