• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির ড. খলিলুর রহমানের সঙ্গে কথা হলো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব: জ্বালানি বিভাগ যুদ্ধ-বন্যার চাপ সংসারে, দুশ্চিন্তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ

ঈদে বাচ্চাদের নিয়ে সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঈদের সময় বাচ্চাদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাম আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারও সঙ্গে মিশতে না দেওয়া হয় এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। শনিবার (২৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা অনুরোধ করছি, ঈদের সময় মায়েরা যেন হাম আক্রান্ত শিশুদের নিয়ে যেন আত্মীয়স্বজনের বাড়িতে নিয়ে না যায়। অনেক ভিড় আছে এমন জায়গায় তাদের যেন নিয়ে না যায়। ভালো বাচ্চাদেরকে অথবা হাম আক্রান্তদেরকে যাতে অন্য কারও সঙ্গে মিশতে না দেয়, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে।
সাখাওয়াত হোসেন বলেন, হাম হাইলি ছোঁয়াচে রোগ, যা শ্বাসপ্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। কাজেই সবার সজাগ থাকতে হবে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, হাম আক্রান্তের সংস্পর্শে এলে রোগীর বেড়ে যাওয়ার সম্ভাবন রয়েছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অতীত নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চায় না এবং সমালোচনাও করতে চান না। তবে টিকার বিষয়ে বিগত সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category