• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

ঈদে মুক্তি পাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।
সিনেমাটিতে উঠে এসেছে অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের সংঘাত এবং ক্যাম্পাসজীবনের নানা বাস্তবতা। ছবিটির প্রযোজনাও করেছেন আকাশ হক নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের চিত্র তুলে ধরতে চেয়েছি। অনেকেই বিষয়গুলো জানে, কিন্তু কাছ থেকে দেখেনি। বাস্তবতাকেই প্রাধান্য দিয়ে গল্প সাজানো হয়েছে।’
ঈদে মুক্তির সিদ্ধান্ত প্রসঙ্গে আকাশ হক জানান, বর্তমানে মানুষ মূলত উৎসবের সময়ই বেশি সিনেমা হলে যান। তাই দর্শকদের কথা বিবেচনা করেই ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। তবে ঈদে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় হল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এ বিষয়ে নির্মাতা বলেন, বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থায়ও সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেয়া হবে। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি ও বিদেশি দূতাবাসের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবেও জিতে নেয় হীরালাল সেন পদক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category