• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
বিয়ের জন্য একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য ‘ডন ৩’ বিতর্ক মেটাতে মধ্যস্থতায় সালমান খান এগিয়ে আনা হলো আলিয়ার ‘আলফা’ অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাসের মৃত্যু মা হারালেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার হলিউড বক্স অফিসে এখন শুধুই হরর ছবি ‘ব্যাকরুমস’ উন্মাদনা টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার পরিকল্পনা: তরুণের ১৫ বছরের কারাদণ্ড অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬
ফাইল ছবি

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ। সে টাকা তাকে দেয়া হয়নি।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’
জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেয়া হয়নি। এ বাজেট তো কোনো ব্যক্তিকে দেয়া হয় না। দেয়া হয়েছে উপজেলাকে।’
দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে, কোন কাজে টাকা দেয়া, সে তালিকা জেলা প্রশাসনের কাছে আছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপজেলাও সে টাকা কোন খাতে কত টাকা, কোথায় খরচ করেছে, সে হিসাব আছে। তারা সেটি প্রকাশ করুক।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category