• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

উয়েফা নেশনস লিগে জার্মানি- গ্রিস ড্র , ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদার‌ল্যান্ডস

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: অগসবুর্গে জার্মানি গোল পায়নি। উল্টো ঘরের মাঠে ১-০ গোলের হারে শিকার হতে হয় গ্রিক-ট্র্যাজেডির। ‍থেসালোনিকিতে ফিরতি ম্যাচটা ছিল সেই ক্ষতমোচনের সুযোগ। জার্মানি যে চেষ্টা করেনি, তা নয়। ৭০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়েও গোল পায়নি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য গ্রিক-ট্র্যাজেডি থেকে এটা কম কী!
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে লাভটা হলো গ্রিসের। লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় জার্মানির ওপরে থেকে শেষ করল এবারের আন্তর্জাতিক বিরতি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অপরাজিত থাকা গ্রিস। তলানিতে থাকা সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদার‌ল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।
জার্মানির ভাগ্য এখনো তাদের হাতেই আছে। আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে ইয়ুর্গেন ক্লপের দলের। তবে জার্মানির কোচ হিসেবে ক্লপের শুরুটা ভালো হলো না। প্রথম চার ম্যাচে জয় মাত্র একটি।
প্রথমার্ধের খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে জার্মানির আধিপত্য বেড়েছে। শুরুতে অবশ্য গ্রিসের গিওর্গিস মাসোউরাসের হেড জার্মানির গোলকিপার ইয়োনেস উরবিগ ঠেকাতে না পারলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। জার্মানি অবশ্য ততক্ষণে বল একবার জালে পাঠিয়েছে। ৩২ মিনিটে ক্রস থেকে গোল করেন জোনাথন বারকার্দত। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে দেখা যায়, জার্মান মিডফিল্ডার টম বিশচফ হ্যান্ডবল করেছিলেন। গোলটি বাতিল হয়।
ম্যাচ শেষে জার্মানি অধিনায়ক ফ্লোরিয়ান ভির্টৎস বলেন, ‘আমরা অনেক চাপ তৈরি করেছি। কিন্তু গোল পাইনি। সব মিলিয়ে আমরা যেভাবে খেলেছি, তাতে সন্তুষ্ট হওয়া যায়। আমরা জিততে চেয়েছিলাম। তবে এখনো সব শেষ হয়ে যায়নি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category