• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পানির চাপে সড়ক ধস, গুলশান-শাহজাদপুর লিংক রোডে যান চলাচলে বিঘ্ন আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর টাকা নিয়েও ‘টিকিট দেয়নি’ ফ্লাইট এক্সপার্ট, ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা ‘মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন’, প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন

উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: সময় এখন আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির অধীনে দলটির রেকর্ড ভাঙার অভিযান চলছেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচে বিশ্বকাপে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ড ভেঙে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করার রেকর্ড এখন আর্জেন্টিনার দখলে।
আর্জেন্টিনার এই গোলবন্যা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০২২ সালের ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। এর পর থেকে আর্জেন্টিনার আক্রমণভাগকে আর থামানো যায়নি। কাতারে পোল্যান্ড (২-০), অস্ট্রেলিয়া (২-১), নেদারল্যান্ডস (২-২), ক্রোয়েশিয়া (৩-০) এবং ফাইনালে ফ্রান্সের (৩-৩) বিপক্ষেও অক্ষুণ্ন থাকে এই ধারা।
চার বছর পর ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপেও সেই একই বিধ্বংসী রূপ ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। চলতি আসরের গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
নকআউট পর্বেও মেসিদের গোল করার ধার কমেনি; শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২, শেষ ষোলোতে মিসরকে ৩-২ এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ ম্যাচের এই বিশ্ব রেকর্ড গড়ে আর্জেন্টিনা।
উরুগুয়ের রেকর্ডটি অনেক পুরোনো। ১৯৩০, ১৯৫০ এবং ১৯৫৪—এই তিনটি বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অন্তত দুটি করে গোল করার রেকর্ড গড়েছিল উরুগুয়ে।
১৯৩০ সালের বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল উরুগুয়ের সেই সোনালি অধ্যায়। এরপর একে একে যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই অন্তত ২টি করে গোল করার ধারা বজায় রাখে তারা।
তবে ১৯৫৪ সালের ৩০ জুন হাঙ্গেরির ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের বিপক্ষে সেমিফাইনালে ৪-২ ব্যবধানে হেরে উরুগুয়ের সেই স্বপ্নের দৌড় থামে। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের প্রথম পরাজয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category