• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।
কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, উৎপাদন সক্ষমতা বাড়াতে চলতি বছরের মার্চেও একাধিক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রয়েছে নিজস্ব প্যাকেজিং সুবিধা সম্প্রসারণে একটি নতুন সিঙ্গেল কার্টন মেকিং প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন এবং তিনটি কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।
কোম্পানিটি এ প্রকল্পে চীন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের যন্ত্রপাতি আমদানি করছে। নতুন কার্টন প্ল্যান্ট চালু হলে বছরে প্রায় ৩৯৪ দশমিক ২০ মিলিয়ন বর্গমিটার করুগেটেড বোর্ড উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মদনপুর, কুতুবপুর ও লোলাটি কারখানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে জ্বালানি ব্যয় কমানোর পরিকল্পনাও বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category