• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: কানাডার ক্লাব টরন্টো এফসিকে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। শনিবার রাতে নিজেদের মাঠে মায়ামি জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
টরন্টোর বিএমও ফিল্ডে হওয়া ম্যাচটিতে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ আর ৭৩ মিনিটে সের্হিও রেগুইলনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের সময় রদ্রিগো দি পলের অ্যাসিস্টে গোলদাতার খাতায় নাম লেখান নিজেই।
টরন্টোর বিপক্ষে ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদান রাখা খেলোয়াড়। এমএলএসের নিয়মিত মৌসুমে মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন। এর মধ্যে ৫৯টি গোল মেসির নিজের (ক্যারিয়ার গোল ৯০৭টি), সতীর্থদের সহায়তা করেছেন ৪১টিতে।
মেসি এক শ গোলের মাইলফলকে কত দ্রুত পৌঁছেছেন, সেটি বোঝা যাবে যাঁর রেকর্ড ভেঙেছেন, তাঁর দিকে তাকালে। এত দিন এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদানের রেকর্ড ছিল সেবাস্তিয়ান জিওভিনসো। টরন্টোর এই ফরোয়ার্ড ৫৮ গোল ও ৪২ অ্যাসিস্টে এক শ ছুঁয়েছিলেন ৯৫ ম্যাচে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে রবি কিনের লেগেছিল ৯৬ ম্যাচ।
আগের ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৪–৩ গোলে হেরে যাওয়া মায়ামি টরন্টোর বিপক্ষে জিতে ১২ ম্যাচে ২২ পয়েন্টে পৌঁছেছে। এক ম্যাচ কম খেলে নিউ ইংল্যান্ডের পয়েন্টও ২২। আর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category