• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ৭ দিনে ইউক্রেন থেকে নিক্ষিপ্ত ৩ হাজার ১২৪টি ড্রোন আটকানোর পর ধ্বংস করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত এক সপ্তাহের প্রতিদিনই শত শত ইউক্রেনীয় ড্রোন আটকানো ও ধ্বংস করা হয়েছে, তবে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে ১৩ এবং ১৭ মে। গত ১৩ মে ৫৭২টি এবং ১৭ মে ১ হাজার ৫৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।
উল্লেখ্য, গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক আকারে ড্রোন হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এতে রাশিয়ায় ‍নিহত হয়েছেন ৪ জন, এবং এই চারজনের মধ্যে ৩ জনই রাজধানী মস্কো এবং আশপাশের এলাকার।
উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।
২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :
More News Of This Category