• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

এখনও সুস্থ নন তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন : চলতি বছরে ব্রেন টিউমার ধরা পড়ে ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অস্ত্রপচারও সম্পন্ন হয়েছিল। কিন্তু শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ভারতে। এরপর গেল ২৩ মার্চ দেশে ফেরেন। অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়।
অভিনেত্রীর পক্ষ থেকে তার পেজের অ্যাডমিন শুভ পোস্টে লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।
ওই পোস্টে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন।
অস্ত্রোপচার পরবর্তী সময়ে তানিয়া বৃষ্টি সুস্থই ছিলেন। তবে হঠাৎ গত শনিবার তার অসুস্থতার খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসুস্থতার খবর পাওয়ার পর থেকে সহকর্মী ও ভক্তরা তার সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category