• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হুমকি, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়: খায়রুল কবির খোকন ১৭ বছরে আওয়ামী লীগ দেশটাক শেষ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর মাতারবাড়ী সফর: নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আপনারা দেখেছেন ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়েছেন। এর কারণ, এনসিপি যখন জামায়াতের সঙ্গে মিশে গিয়েছে, তখন এসব তরুণ নেতারা এনসিপি ছেড়ে বেরিয়ে এসেছে। দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটবাজি শুরু করেছে এনসিপি। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের কে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছেন। মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা। তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেঈমানি করেছেন।
রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিল জামায়াত স্বাধীনতা বিরোধী, জামায়াত দেশের সার্বভৌমত্ব চায় না। এসব কথাবার্তা বলার পর তারাই আবার জামায়াতের পকেট বন্দি হয়েছে। এনসিপির যে সব প্রার্থী নির্বাচন করেছে তাদের সব খরচ দিয়েছে জামায়াত।
জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক কে তা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা সেটা স্বীকার করি। কিন্তু এই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গণঅধিকার পরিষদের নেতা সুলাইমান হোসেন। পাশপাশি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category