• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে পরীমণি

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একজন মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল, কাজের চাপ সবকিছুর মাঝেও তার কাছে সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার রঙিন সংসার।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়েই সময় কাটছে পরীর। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই দায়িত্ব তিনি দারুণ উপভোগ করছেন। পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন।
বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো তিনি প্রায়শই পোস্ট করেন। এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, পরীমণি খোলা আকাশের নিচে ছেলে-মেয়েকে নিয়ে খাবার খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, পূণ্যকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন এবং মেয়ে প্রিয়ম পাশেই বসে আছে।
মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি যে কেবল তার দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটা মুহূর্ত উদযাপিত করছেন। ভক্তরা তার এই ফুরফুরে মেজাজ এবং সন্তানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category