• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

এবার পল্লবীর ফ্ল্যাটে মিললো নারীর অর্ধগলিত মরদেহ, স্বামী-সন্তান কানাডায়

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা যান। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী। বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ। তিনি বলেন, বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈতৃক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ওই নারী একাই থাকতেন। তার আরেক বোন ওই ভবনের চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি। সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম-সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category