• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
ইতিহাসে প্রথমবারের মতো সবুজ রঙের শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে মনোরম এক চর মায়াদ্বীপ নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী? প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগের সুযোগ ওয়েলসের সেন্ট ডেভিডস পুরুষ বন্ধ্যত্ব: ৪ উপায়ে মিলতে পারে সমাধান গেন্ডারিয়া রেললাইন এলাকায় মাদক আস্তানা গুড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ বেড়েছে ব্যাংকবহির্ভূত লেনদেন , আইএমএফের সতর্কতা দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা, বাড়ির পথে মানুষ নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী

এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উৎসবমুখর পরিবেশে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে পাহারাদারের দায়িত্ব পালন করছেন। এ কারণে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category