• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

এবার ফিফা সভাপতি ইনফান্তিনোর ভাবনা ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়ন করা

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: শেষ হলো ৩৯ দিনের মহোৎসব। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরের পর্দা নামল স্পেনের দ্বিতীয় শিরোপা দিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—দু–একটা ঘটনা বাদে তিন দেশ মিলিয়ে আয়োজন করা বিশ্বকাপকে সফল বলা যেতেই পারে। ফিফা সভাপতির পরিকল্পনা এখন ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করা। সেটা কি আদৌ করা সম্ভব?
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতে, ‘যত বেশি, তত ভালো।’ যত বেশি দল, তত বেশি ম্যাচ আর তত বেশি টাকা। ৩২ দলের ফরম্যাট ছেড়ে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করার পেছনে তাঁর ইচ্ছাটাই ছিল সবচেয়ে বেশি।
ইনফান্তিনো বারবার বলেছেন, ‘আপনি যদি ছোট দেশগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেন, তবে তারা উন্নতি করায় কোনো আগ্রহী হবে না।’ ফুটবলপ্রেমীরা খুশিও হয়েছেন। কারণ, আসরের পরিধি বাড়লেও ‘ঘুম পাড়ানি’ ম্যাচের দেখা মেলা যায়নি বললেই চলে।
খেলার দিক দিয়ে সফল হলেও সমালোচনা ছিল আয়োজন নিয়ে। বিশ্বকাপের শুরু থেকেই ফুটবলকে নিজেদের আদলে তৈরি করার চেষ্টা ছিল আমেরিকার। হাইড্রেশন ব্রেক, ২৭ মিনিট ২২ সেকেন্ডের সুপার বোলের মতো হাফটাইম শো আয়োজনে খেলার থেকে ধুলার দিকেই বেশি মনোযোগ ছিল।
২০৩০ সালে উদ্‌যাপন করা হবে বিশ্বকাপের শততম বছর। বিশাল এই আয়োজন করা হবে ছয় দেশ মিলিয়ে। ইউরোপের পর্তুগাল-স্পেনের সঙ্গে আফ্রিকার মরক্কো। সেই সঙ্গে লাতিন আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। বিশাল আয়োজনের বিশ্বকাপে তাই স্বাভাবিকভাবেই ইচ্ছা দলের সংখ্যা বাড়ানোর।
যদিও প্রথম প্রস্তাবটা এসেছিল কনমেবলের কাছ থেকে। লাতিন আমেরিকায় যে কয়টি ম্যাচের স্লট দেওয়া হয়েছে, তাতে তারা নিজেরাই খুশি নয়। সেখানে যদি ৬৪ দল হয়, তবে আরও কয়েকটি ম্যাচ পাবে তারা। ২০২৫ সালের এপ্রিলেই এমন প্রস্তাব দিয়েছিল তারা।
ফিফা কিছু না জানালেও বাকি ফেডারেশনগুলোর ইচ্ছা তেমন ছিল না। কেউ বলেছেন, একেবারেই বাজে আইডিয়া; কেউ বলেছেন, ফুটবলের যে প্রতিযোগিতা, সেটা নষ্ট হবে এত দলের আগমনে। তবে প্রস্তাবটা উড়িয়ে দেয়ার মতো নয়।
প্রথমত, বিশ্বকাপে ৬৪ দল হলে গ্রুপসংখ্যা বাড়বে আরও ৪টি। ১৬টি দল বাড়লেও ফরম্যাটে খুব একটা পরিবর্তন আসবে না। বরং একটা সমস্যার সমাধান হবে। এই বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকেও পরবর্তী পর্বে গিয়েছে ৮টি দল। সেই ৮ দলের কেউই শেষ ১৬-তে সুযোগ পায়নি। ৬৪ দল হলে ১৬ গ্রুপ থেকে শীর্ষ ২ দল নিয়ে সহজে আয়োজন করা যাবে শেষ ৩২।
ফলে সেরা তৃতীয় দলের কোনো চিন্তা থাকবে না। বাকি ১৬টি দল নিয়েও তেমন চিন্তার কিছু নেই। কারণ, এই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পরেছে ইতালি, ডেনমার্ক, নাইজেরিয়া, ক্যামেরুন, সার্বিয়া, ওয়েলস, পোল্যান্ডের মতো দল। এ ছাড়া কুরাসাও, কেপ ভার্দের মতো দল চমক দেখিয়েছে প্রথমবার এসেই। ফলে নতুন–পুরোনো মিলিয়ে ১৬ দলের আগমনে সমস্যা হওয়ারও কথা নয়।
মুদ্রার উল্টো পিঠও আছে। এশিয়ান দলগুলোর বাজে পারফরম্যান্স ছিল চোখে লাগার মতো। আফ্রিকা থেকে আসা ১০ দলের ৯টি যেখানে পরের পর্বে উঠেছে, সেখানে এশিয়ার ৯ দলের মধ্যে সুযোগ পেয়েছে ২টি। অস্ট্রেলিয়া আর জাপান—এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যাঁদের নেই সংযোগ।
ফিফার অধীন থাকা ২১১ দেশের মধ্যে ৬৪টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা খুব একটা অসম্ভব কিছু নয়। তবে এর আগে ফিফা সভাপতির নিজের জায়গা পাকাপোক্ত করা দরকার। ফোলারিন বালোগানের লাল কার্ড বিতর্কে, মাঠে ট্রাম্পের খবরদারিতে ইউরোপিয়ানদের চক্ষুশূল হয়েছেন তিনি। ফলে সামনের নির্বাচনে উয়েফাকে পাশে পাচ্ছেন না ইনফান্তিনো। আর নিজের চেয়ার না বাঁচলে ৬৪ দলের বিশ্বকাপ অসম্ভবই থেকে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category