• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন জামাল ভূঁইয়া

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: মাঠের সবুজ গালিচা ছেড়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। গত সোমবার ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে একাধিক ক্রীড়াভিত্তিক নাটক বানিয়ে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন।
এই সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।
শুটিং সেটে জামাল ভূঁইয়ার সঙ্গে ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লামকেও দেখা গেছে। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যমে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা। জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ সিরিজটি মোট আট পর্বে নির্মিত হচ্ছে। এতে তাসনুভা তিশা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটির প্রচার শুরু হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category