• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ এই সিনেমা করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও ‘জিসম’-এ অভিনয় করেন বিপাশা বসু

এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ঘনিয়ে আসছে পরবর্তী ব্যালন ডি’অর জয়ী নির্বাচনের সময়। এই ব্যক্তিগত পুরস্কার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ঝরল ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপের কণ্ঠ থেকে। তবে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড ক্রিস্টোফে দুগারির মতে, এভাবে প্রকাশ্যে ব্যালন ডি’অর জয়ের দাবি করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজেকেই খাটো করেছেন এমবাপে।
রিয়ালের হয়ে গত মৌসুমে ৪২ গোল করেছিলেন এমবাপে। যদিও কোনো ট্রফি জিততে পারেননি। আর বিশ্বকাপেও ঝলক দেখান তিনি ১০ গোল করে, কিন্তু সেখানেও দলীয় সাফল্য নেই। ২২ গোল নিয়ে সর্বকালের শীর্ষ গোলদাতার রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করেন এমবাপে।
দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে নিজেকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভালো অবস্থানে রাখছেন ফরাসি ফরোয়ার্ড। ফ্রান্স অধিনায়ক সাংবাদিকদের বলেণ, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের জন্য খেলেন, যেটা বিশ্ব সেরা ক্লাব, স্বাভাবিকভাবে লোকেরা আপনাকে এই ধরনের পুরস্কারের সঙ্গে সম্পৃক্ত করবে। তারা আপনার হাতে দলগত ও ব্যক্তিগত পুরস্কার দেখতে চাইবে।’
তিনি আরও বলেন, ‘অনেক লোক, যারা আমাকে রাস্তায় দেখে, তারাও আমাকে ব্যালন ডি’অরের ব্যাপারে বলে। অনেকেই আমাকে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী হিসেবে মনে করে। অবশ্যই আমি এই এবার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অনেক ইতিহাস গড়েছি। দেখা যাক।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। আর এই বছরে নিজেকে ভালো অবস্থান দেখছেন এমবাপে, ‘আমার মনে হচ্ছে এই বছরটা আমার জন্য ভালো। কিন্তু এখনও অনেক সময় আছে এবং লোকেরা যাকে বিশ্বসেরা মনে করবে তাকেই ভোট দেবে।’
এরই প্রেক্ষিতে দুগারি বললেন, ‘এভাবে প্রকাশ্যে ব্যক্তিগত পুরস্কারের দাবি করা, আমার মনে হয় এটা ছেলেমানুষি ও করুণ বিলাপ। এটা চাওয়ার মধ্যে মহত্ত্বের কিছু নেই, বিশেষ করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category