• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: চলমান এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আমিরুল ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তাই ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন জিমি।
৪৮ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি স্ট্রোক পায়। সেখান থেকে গোল করে হারের ব্যবধান কমান ফাতু। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category