• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক এড়াতে সমাধান দিয়েছিল বিসিসিআই

Reporter Name / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : গত বছর ছেলেদের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ‘ট্রফি ড্রামা’ দেখেছিল ক্রিকেট বিশ্ব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পুরস্কার দিতে মঞ্চে ছিলেন মহসিন নাকভি। কিন্তু তিনি পাকিস্তানি হওয়ার কারণে তার কাছ থেকে ট্রফি নেয়নি সূর্যকুমার যাদবরা। মেয়েদের এশিয়া কাপেও এমন কিছু হওয়ার আশঙ্কা থেকে এশিয়ার শীর্ষ ক্রিকেট সংস্থাকে সমাধান দিয়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
ভারত এসিসি-কে জানিয়ে দিয়েছিল, ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। এনডিটিভি-কে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমরা এসিসি-র সঙ্গে যোগাযোগ করেছিলাম। রবিবার আমি ব্যক্তিগতভাবে এসিসি চেয়ারম্যানকে জানিয়েছিলাম যে ছেলে ক্রিকেট দলের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, একই রকম কিছু হলে আমরা পুরস্কার বিতরণীতে অংশ নেব না। কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরেনি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না। এই অনুষ্ঠানে অংশ না নেয়ার মাধ্যমে আরমা পহেলগাঁও সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’
শিগগিরই ছেলে ও মেয়েদের জেতা দুটি এশিয়া কাপ ট্রফি ভারতে আসবে বলে আশ্বস্ত করেছে সাইকিয়া, ‘আমরা শিগগিরই নিশ্চিত করতে পারব, আরমা শুধু মেয়েদের এশিয়া কাপ ট্রফিই নয়, ছেলেদের ট্রফিও পেয়ে যাব।’
এই ভারতীয় ক্রিকেট কর্মকর্তার দাবি, নাকভি কয়েক বছর ধরে চলা ঐতিহ্য ভেঙেছেন। তিনি বলেন, ‘যখন বর্তমান আইসিসি প্রধান (জয় শাহ) এসিসি-তে ছিলেন, তখন স্বাভাবিক ঐতিহ্য ছিল যে বিজয়ী দলের কর্মকর্তা ট্রফি হস্তান্তর করবেন। কিন্তু গত বছর থেকে এই ঐতিহ্য আর মানা হচ্ছে না।’
সাইকিয়া জানান, পুরস্কার দেয়ার জন্য এসিসি-কে বিকল্প প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম তারা ভাইস চেয়ারম্যানকে দিয়ে ট্রফি দিতে পারে। আমাদের অবস্থান ছিল পরিষ্কার, যে দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বিশেষ করে পহেলগাঁও হামলার পর, সেই দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারম্যান, তাই আমরা তার কাছ থেকে ট্রফি গ্রহণ করব না।’
সবশেষে তার কথা, ‘যদি এসিসি ডেপুটি চেয়ারম্যান খালিদ সাহেব পুরস্কার দিতেন, আমরা থাকতাম, এটাও আমাদের পরামর্শ ছিল। কিন্তু সেগুলো কানেই নেয়নি তারা। তাই আমাদের আর কোনো রাস্তা ছিল না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category