• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

এসএ–টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: নাহিদ রানা এখন আলোচিত পেসার। গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নামডাক ছড়িয়েছেন। অনেকে তাই ধারণা করেছিলেন, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টুয়েন্টির নিলামে দল পাবেন বাংলাদেশের এই পেসার। তেমনটা হয়নি। বুধবার অনুষ্ঠিত নিলামে অবিক্রীত থেকে গেছেন নাহিদ রানা। নাহিদ রানাই ছিলেন এসএ-টুয়েন্টির নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
এসএ-টুয়েন্টি এবার অনুষ্ঠিত হবে পঞ্চমবারের মতো। তবে এই টুর্নামেন্টে কখনোই বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলেননি। গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও পরে তিনি নিজেকে সরিয়ে নেন। তাহলে এবারও কি এই টুর্নামেন্টে বাংলাদেশের কাউকে দেখা যাবে না? যাবে। রিশাদ হোসেনকে। নিলামের আগেই গত আগস্টে এ টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পান বাংলাদেশের এই লেগ স্পিনার। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন সাইরাইজার্স ইস্টার্ন কেপ তাঁকে দলে নিয়েছে। একই সঙ্গে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে নিয়েছিল সাইরাইজার্স ইস্টার্ন কেপ।
এখন পর্যন্ত এসএ–টুয়েন্টির চার আসরের তিনটিরই শিরোপা জিতেছে সাইরাইজার্স। এবারও তাদের দলটা দুর্দান্ত। এই দলে রিশাদ সতীর্থ হিসেবে আছেন ম্যাথু ব্রিটজকে, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, আনরিখ নর্কিয়া, ত্রিস্তান স্টাবস, অ্যাডাম মিলনের মতো ক্রিকেটার। কাল নিলাম থেকে তারা কিনেছে নন্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকে।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে রিশাদ এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। এখন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টুয়েন্টিতে খেলার হাতছানি রিশাদের সামনে। তবে সে জন্য পেতে হবে বিসিবির অনাপত্তিপত্র। এবারের টুর্নামেন্ট শুরু ১৭ জানুয়ারি, ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি। বুধবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রোলস। তাঁকে দলে নিতে ২৯ লাখ র‍্যান্ড খরচ করেছে জোবার্গ সুপার কিংস। রোলস বাঁহাতি ব্যাটসম্যান। বাঁহাতি স্পিনারও।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তাঁকে উঠতি প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করেন। একই দল নিলাম থেকে কিনেছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিকেও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category