• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার লোকসান কমেছে ১৩ শতাংশ

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে ৮৪ দশমিক ৬২ শতাংশ। তবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমেছে। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান ৪ পয়সা বা ১৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে সমন্বিত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ৬৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৫৫ পয়সা বা ৮৪ দশমিক ৬২ শতাংশ।
কোম্পানিটি জানিয়েছে, সরবরাহকারীদের বিল পরিশোধ এবং পরিচালন ব্যয় মেটানোর ক্ষেত্রে কার্যকর নগদ ব্যবস্থাপনার কারণে নগদ অর্থপ্রবাহ বেড়েছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন এ পরিমাণ ছিল ৮৪ টাকা ১৫ পয়সা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে এনএভি কমেছে ১ টাকা ১৯ পয়সা বা প্রায় ১ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত বাদে ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন এ পরিমাণ ছিল ৭৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রেও তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ১ টাকা ২২ পয়সা বা প্রায় ১ দশমিক ৬০ শতাংশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category