• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও গাজা নিয়ে ট্রাম্পের ১৫ প্রস্তাবে নারাজ নেতানিয়াহু জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

খান সুমন, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যক্তিদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, কচুয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সাবেক জেলা যুবদল সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম ও সাংবাদিক খান সুমন।
এছাড়াও অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং ভবিষ্যতে তাদের যে কোনো বিপদে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।পরে অতিথিরা বাধাল ইউনিয়নের মসনি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category