• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, রোগী ২ হাজার ৩৬ কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি এর শাখা প্রধানদের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প

কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

খান সুমন, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সরদার জাহিদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
​বিক্ষুব্ধরা অভিযোগ করেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই একটি কুচক্রী মহল এই ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। পদ্মনগরে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার মতো একটি ন্যাক্কারজনক ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরদার জাহিদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির পিতা ও মাতা উপস্থিত হয়ে বলেন, “এই ঘটনার সাথে সরদার জাহিদের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ সাজানো নাটক। একটি মহল মূল ঘটনা আড়াল করতে তাকে সামাজিকভাবে হেনস্তা করার চেষ্টা করছে।” তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
​বক্তারা আরও বলেন, সরদার জাহিদ এলাকায় একজন অত্যন্ত সম্মানিত ও জনদরদী ব্যক্তি। তাকে বিতর্কিত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। মানববন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
​কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সাবেক জেলা যুবদল সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, এসকেন্দার আলী, শ্রমিকদল নেতা সেলিম ভূইয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
​এছাড়া স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজ, পেশাজীবী সংগঠন, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category