• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

কচুয়ায় স্মার্ট প্লাজায় ঈদ অফারে হোন্ডা পেলেন মিম আক্তার

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
oplus_8388608

খান সুমন, কচুয়া : ​ঈদ উপলক্ষে বাগেরহাটের কচুয়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘স্মার্ট প্লাজা’ আয়োজন করেছিল আকর্ষণীয় ‘ডাবল ধামাকা’ অফার। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে লাকি কুপন ড্র। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ক্রেতা সাধারণের উপস্থিতিতে স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ​স্মার্ট প্লাজা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে ভাগ্য নির্ধারণ করা হয় তিনজন বিজয়ীর। কনকা ব্রান্ডের গ্রাইন্ডার মেসিন কিনে প্রথম পুরস্কার হিসেবে একটি ১০০ সিসি হোন্ডা শাইন মোটরসাইকেল জিতে নিয়েছেন মিম আক্তার। গ্রী ব্রান্ডের এসি কিনে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ পেয়েছেন বাধাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ এবং কনকা ফ্রিজ কিনে তৃতীয় পুরস্কার একটি ২৪ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ী হয়েছেন মাহফুজ ফকির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মার্ট প্লাজা কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সরদার রেজাউল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কালাম,মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্মার্ট প্লাজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে স্মার্ট প্লাজা কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা স্বরূপ এই অফারের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category