• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট পিতার সৃজনকর্ম নিয়ে আলোচনা করবেন নুহাশ হুমায়ূন প্রখর রোদ আর গরমে ঘামে স্বস্তি দেবে চার রঙের পোশাক তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে ৫ খাবার সেই কুমির ফেরত চান হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুক্রবার রাত ১১টায় দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আবার পর্যালোচনা করা দরকার: মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো কট্টরপন্থি ইহুদি শিক্ষার্থীদের গ্রেফতারের নির্দেশ দেওয়ায় এক সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ির সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি অ্যালন শভুতে গত বুধবার রাতে সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গের বাড়ির বাইরে কয়েক ডজন কট্টরপন্থি ইহুদি বিক্ষোভকারী জড়ো হন। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা সে সময় বিচারপতির বাড়ি ভাঙচুর ও ক্ষতি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশ ‘কঠোর অবস্থান নেবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন। ইসরায়েলের চলমান যুদ্ধগুলোর মধ্যে দেশটির সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অর্থোডক্স ইহুদিদের যে ছাড় দেওয়া হতো, তা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল সরকার। মূলত এর জের ধরেই এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category