• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিলে নির্মাতার হুমকি

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ঢালিউড সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর সনদ বাতিল করা হয়েছে। একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ভাষ্য, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরবর্তীতে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়।
পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়।
এদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন এর নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি এখনও অফিসিয়াল কোনো কিছু পাইনি। তাই এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে, আমি আইনিভাবে মোকাবিলা করব। আমার এই সিনেমায় অলরেডি তিন কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমা মুক্তির একদিন আগে যদি এরকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব।’ অন্যদিকে সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মৌসুমীর দাবি, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবে কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী। এছাড়া জেবা জান্নাতও অভিযোগ করেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল।
শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category