• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন, দুই সিরিজে দাম বেড়েছে ১০০ ডলার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী এবার মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না

কাউন্টিতে হাসানের ৯ উইকেট, অধিনায়কের চোখে ‘বিশ্বমানের বোলিং’

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই ক্যারিয়ারে ইনিংস ও ম্যাচসেরা বোলিংয়ে দলকে জেতালেন হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ব্লাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিন দিনেই ১৪০ রানে জিতেছে কেন্ট।
জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে খেলতে নামা ল্যাঙ্কাশায়ার হাসানের অসাধারণ পারফরম্যান্সে ২৮২ রানে অলআউট হয়। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে ৬৯ রানে ৬ উইকেট নেন হাসান। দলটির প্রথম ইনিংসে ৩২ রানে নেন ৩ উইকেট।
ম্যাচে সব মিলিয়ে ১০১ রানে ৯ নেওয়া হাসানের ক্যারিয়ারে এটাই সেরা বোলিং। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে নেওয়া ৬ উইকেটও তাঁর ক্যারিয়ারে ইনিংস-সেরা বোলিং। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে হাসান এর আগে কখনোই ম্যাচে ৯ উইকেট এবং ইনিংসে ৬ উইকেট পাননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে এই প্রথম ৬ উইকেট নিলেন হাসান। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণিতে উইকেট নেওয়ায় সেঞ্চুরিও (১০৪) করলেন তিনি। জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু–তে দুইয়ে উঠে এল কেন্ট।
জয়ের পর কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে বলেন, ‘হাসান বিশ্বমানের বোলিং করেছে আজ (কাল)। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে। (বল) সুইং করিয়েছে দুই দিকেই।’
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন। এর আগে উস্টারশায়ার ও সারের হয়ে দুই দফায় খেলেন সাকিব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category