• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সমর্থকদের প্রতিবাদের মুখে পরিত্যক্ত হয়েছে লা লিগায় রায়ো ভায়েকানো বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ। দীর্ঘদিন ধরে ক্লাব প্রেসিডেন্ট রাউল মার্টিন প্রেসার ওপর ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ চলাকালে গ্যালারি থেকে কাগুজে বিমান ওড়াতে থাকেন। এ ছাড়া রাবারের বল ছুড়ে মারেন মাঠে। পরে এক দফায় ম্যাচ স্থগিত রাখার ১৫ মিনিট পর বল গড়ালেও একই পরিস্থিতির মুখে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও অনিরাপদ অবস্থায় ছিল স্প্যানিশ ক্লাব রায়ে ভায়েকানোর মাঠ ‘এস্তাদিও দে ভায়েকাস’। এ ছাড়া একটি নীরিক্ষায় গুরুতর স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির (লেজিওনেয়ার্স রোগ ছড়ানোর আশঙ্কা এবং ভেঙে পড়ার ভয়) কারণে স্থানীয় সরকার স্টেডিয়ামটির লাইসেন্স বাতিল করে দেয়। এসব সমস্যার জন্য ক্লাবের মালিক ও সভাপতি প্রেসাকে দায়ী করে আসছেন ভায়েকানোর সমর্থকেরা।
ক্লাবের অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ না করা এবং আধুনিকায়নে ব্যর্থতার অভিযোগে দীর্ঘদিন ধরেই প্রেসা সমালোচিত। নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের প্রথম তিনটি হোম ম্যাচ লেগানেসে গিয়ে খেলতে হয়েছিল। গতকালই (শনিবার) তারা প্রথমবার ঘরের মাঠে নেমেও ম্যাচ শেষ করতে পারল না। ম্যাচের ১৩তম মিনিটে প্রতিবাদ শুরু করেন সমর্থকরা। এই সময়ে সাধারণত ‘প্রেসা, এখনই চলে যাও’ স্লোগান দিতে থাকেন। তেমনই কিছু প্ল্যাকার্ড লেখার পাশাপাশি মাঠে কাগজের উড়োজাহাজ ও ছোট ছোট রাবারের বল ছুড়ে মারেন তারা।
এতে খেলা বন্ধ করে দেন রেফারি। মাঠে কোনো বস্তু না ছুড়তে স্টেডিয়ামের মাইকে সমর্থকদের অনুরোধ জানানো হয়। একই সময়ে মাঠকর্মীরা দ্রুত ঘাসের ওপর পড়ে থাকা বস্তুগুলো সরিয়ে নেন। প্রায় ১৫ মিনিট পর খেলা আবার শুরু হয়। কিন্তু দক্ষিণ গ্যালারিতে থাকা সমর্থকরা ফের মাঠে বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করেন। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ম্যাচের পর অ্যাথলেটিক বিলবাও এক বিবৃতিতে জানায়, মাদ্রিদে দলকে সমর্থন দিতে যাওয়া সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তারা।
গত মৌসুমেও রায়ো ভায়েকানোর মাঠ ও অনুশীলন-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খেলোয়াড়রা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সে সময় রায়োর খেলোয়াড়দের লেখা একটি চিঠি প্রকাশ করেছিল। চিঠিতে ভায়েকানোর মাঠকে ‘খেলার অনুপযোগী’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, ড্রেসিংরুমের গোসলখানায় গরম পানির অভাব এবং অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও তুলে ধরা হয়েছিল। এর বাইরে ক্লাবটির সমর্থকদের ভোগান্তির শেষ নেই। ম্যাচের টিকিট কিনতে স্টেডিয়ামের ছোট টিকিট কাউন্টারের সামনে তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ স্পেনের শীর্ষ ফুটবল লিগে খেলা একমাত্র ক্লাব রায়ো ভায়েকানো, যাদের টিকিট বিক্রির জন্য কোনো ওয়েবসাইট নেই। লা লিগায় চলতি মৌসুমে ক্লাবটি প্রথম সাত ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category