• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
সারোয়ার আরিফ উদ্দিনের টেলিফোন প্রতীকেই আস্থা রাখতে চায় অভিভাবকরা দুর্গাপুরে এডিপি প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ‎ দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আব্দুলাহ পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ শ্রীপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখায় চলাচল, খেলাধুলার অনুপোযুগী ‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয় আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস ‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক

কান্নায় শেষ হলো মেসির বিশ্বকাপ

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারল আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হলো না। অধিনায়ক লিওনেল মেসি রানার্সআপ মেডেল গলায় ঝুলালেন স্বাভাবিকভাবে। তারপর মঞ্চ থেকে নেমে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের দিকে যেতেই আবেগে ভাসলেন তিনি। হৃদয় ভাঙার দুঃখ বেরিয়ে এলো চোখের জল হয়ে। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক নিউ জার্সির এই জমজমাট লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ছিলেন। তার দল ১২০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়।
আমেরিকার এই টুর্নামেন্টটি ছিল প্রায় নিশ্চিতভাবেই মেসির শেষ। ম্যাচ শেষের বাঁশি বাজার পর তার আবেগঘন প্রতিক্রিয়া একরকম সেটাই নিশ্চিত করেছিল। যখন ম্যাচ শেষের বাঁশি বাজল, তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন। সতীর্থ বা প্রতিপক্ষ কেউই তাকে সান্ত্বনা দিতে পারছিলেন না।
রানার্স-আপ মেডেল সংগ্রহের জন্য নিজেকে সামলে নেওয়ার পর সেই মুহূর্তের আবেগের চাপ ফুটবলের সর্বকালের সেরা এই খেলোয়াড়ের জন্য বড্ড বেশি হয়ে গিয়েছিল। ফলে স্পেন ট্রফি তোলার ঠিক কয়েক মিনিট আগেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
মেসি হয়তো ইন্টার মায়ামির সঙ্গে খেলে যাবেন। তবে তার দেশের হয়ে আর কখনোই সর্বোচ্চ স্তরে খেলার সম্ভাবনা নেই। কারণ পরবর্তী বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে তখন তার বয়স হবে ৪৩ বছর।
মেসি তার তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেললেন। চার বছর আগে তিনি কাতারে তার দেশের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হন তিনি। ৬টি ফিফা বিশ্বকাপে মেসি ৩৪টি ম্যাচ খেলেছেন। গোল ২১টি গোল। ১২টি অ্যাসিস্ট এবং ১টি চ্যাম্পিয়নশিপ ও ২ বার রানার্স-আপ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category