• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালো গাউন আর সাদা গোলাপে অপরূপা মেহজাবীন

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: সুদর্শনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইদানিং পর্দায় তার উপস্থিতি কম। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সরব। প্রতিনিয়ত নতুন নতুন ফটোশুটে ভক্তদের মুগ্ধ করে রাখেন। শনিবার (১০ অক্টোবর) পোস্ট করেন একগুচ্ছ ছবি। এতে তার পরনে দেখা গেল কালো রঙের আভিজাত্যপূর্ণ একটি গাউন। গলায় হাল্টার নেক ডিজাইন, যা দুই পাশ থেকে ক্রস করে বুকের ওপর এসে মিশেছে। শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের ওপরের অংশটি কোমরের কাছে এসে সরু হয়েছে। কোমর থেকে নিচের দিকে গাউনটি ঘেরওয়ালা, প্লিটযুক্ত ও ছড়ানো, যা পোশাকটিতে রাজকীয় আবহ তৈরি করেছে। এই কালো গাউনের সঙ্গে সম্পূর্ণ উল্টো রঙের ফুল হাতে নিলেন অভিনেত্রী—একগুচ্ছ সাদা গোলাপ। কখনো চাপা হাসি, তো কখনো উচ্ছ্বল হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ রাতের আগে একটু গ্ল্যামারাস সাজ।’
কালো পোশাকে মেহজাবীনের ছবিগুলো পছন্দও করছেন তার ভক্তরা। হাজার হাজার প্রতিক্রিয়া আর শত শত মন্তব্যে তারা ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘যত দিন যাচ্ছে আরো রূপবতী আর গুণবতী হচ্ছে আমাদের মেহু’; আরেকজন লিখেছেন, ‘বাহ! রূপের রানির রূপ কখনো শেষ হয় না’; অন্য এক ভক্তের মন্তব্য এরকম, ‘একদম পারফেক্ট আছে তোমার সবকিছু’।
জানা গেছে, মেহজাবীন এই সাজে উপস্থিত হয়েছিলেন একটি পুরস্কার অনুষ্ঠানে। সেখানে তিনি ‘নীল সুখ’ ওয়েব সিনেমার জন্য সেরা অভিনেত্রী (পপুলার) হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category