• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

কিয়ারা অভিনীত কন্নড় সিনেমা ‘টক্সিক’ মুক্তি পাচ্ছে ৪ জুন

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : কিয়ারাকে দেখা যাবে গীতু মোহনদাসের আলোচিত কন্নড় সিনেমা ‘টক্সিক’–এ। তবে সিনেমাটি থেকে নিজের অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিতে চান, এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রকাশিত এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। এমন কিছু খবরের লিংক শেয়ার করে তিনি লিখেছেন, ‘একেবারেই বাজে কথা।’
টাইমস অব ইন্ডিয়া, মিড ডেসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ছবির ফাইনাল কাট দেখে কিয়ারা নাকি অস্বস্তি বোধ করেন এবং কিছু অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানান। এমনও বলা হয়, শুরুতে একটি ‘বোল্ড’ রোমান্টিক দৃশ্যে রাজি হলেও, পরে নাকি মত বদলান। এসব দাবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কিয়ারা। এর মধ্য দিয়েই তিনি পরিষ্কার করে দেন—এই খবরের কোনো ভিত্তি নেই।
‘টক্সিক’ সিনেমাটি মুক্তির আগেই একাধিকবার বিলম্বিত হয়েছে। প্রথমে ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল ‘টক্সিক’-এর। দিনক্ষণ পরিবর্তিত হয়ে নতুন মুক্তির দিন নির্ধারিত হয়েছে ৪ জুন। শোনা যাচ্ছে, আবার ছবি মুক্তি স্থগিত করা হয়েছে। এর আগে গত বছর ‘ওয়ার ২’ ছবিতে কিয়ারার বিকিনির দৃশ্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। প্রথম সন্তানের মা হওয়ার পর কিয়ারা এখন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category