• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

কিশোরগঞ্জে হাসপাতালের নাস্তায় পাউরুটির সঙ্গে কাঁচা কলা

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত সকালের নাস্তায় পাউরুটি ও ডিমের সঙ্গে কাঁচা কলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। মঙ্গলবার (৫ মে) রাতে হাসপাতালের চারতলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে সোমবার ৯টায় সকালের নাস্তার সময় এ ঘটনা ঘটে। নাস্তায় দেওয়া কাঁচা কলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সমালোচনা শুরু চলছে।
হাসপাতালের হেপাটোলজি ইউনিটের ৪১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জব্বার মাস্টারের স্ত্রী আছিয়া খাতুন (৬৫)। তিনি লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আছিয়া খাতুন অভিযোগ করে বলেন, সকালের নাস্তায় একটি পাউরুটি, একটি ডিম আর একটি কাঁচা কলা দেওয়া হয়েছে। কলাটি এতটাই কাঁচা যে পাউরুটির সঙ্গে খাওয়ার উপযোগী নয়। আমি একজন বয়স্ক ও অসুস্থ মানুষ, এ অবস্থায় এমন খাবার কীভাবে খাবো? গত ১১-১২ দিন ধরে প্রায় এমন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।
তার বড় মেয়ে জেসমিন আক্তার বলেন, কখনো কলা পেলে ডিম পাই না, আবার ডিম পেলে কলা পাই না। আর কলা থাকলেও বেশিরভাগ সময় কাঁচা থাকে। আমার মা এগুলো খেতে পারেন না। অনেক রোগীকেই দেখছি ঠিকমতো নাস্তা পান না। আমরা এর সঠিক বিচার চাই।
রোগীর স্বজন মিজানুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের পরিবেশও সন্তোষজনক নয়। একদিকে আলো থাকলেও অন্যদিকে অন্ধকার, টয়লেটের অবস্থা নাজুক, পানির সংকট রয়েছে। রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের খাবার সরবরাহ করে সিদ্দিকী এন্টারপ্রাইজ। বিষয়টি আগে জানতাম না। এখন জেনেছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category